যৌতুক মামলা
যৌতুকের নামে মিথ্যা মামলা ও যৌতুক নিরোধ আইন, ২০১৮
যৌতুক প্রথা আমাদের সমাজে এক ভয়াবহ ব্যাধি, যা নারী নির্যাতন, হত্যা ও বিবাহবিচ্ছেদের মতো অপরাধ বাড়াচ্ছে। যৌতুক প্রতিরোধে ১৯৮০ সালের আইন রহিত করে সময়োপযোগী যৌতুক নিরোধ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়।
এই আইনে যৌতুক বলতে বিবাহের এক পক্ষ কর্তৃক অন্য পক্ষকে অর্থ, সামগ্রী বা সম্পদ দাবিকৃত বা প্রদত্ত বিষয় বোঝায়। তবে দেনমোহর বা আত্মীয়-স্বজনের উপহার যৌতুক নয়। নারী বা পুরুষ – উভয়েই অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন।
দণ্ড:
ধারা ৪: যৌতুক প্রদান, গ্রহণ বা সহায়তা করলে ১ থেকে ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ড।
ধারা ৩: যৌতুক দাবি করাও অপরাধ।
ধারা ৬: মিথ্যা মামলা দায়ের করলে ৫ বছর কারাদণ্ড বা ৫০,০০০ টাকা জরিমানা বা উভয় দণ্ড।
অর্থাৎ, যৌতুক দাবি, প্রদান ও মিথ্যা অভিযোগ – সবই শাস্তিযোগ্য। এ আইন অনুসারে অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য।
~ Adv. Russell Biswas
Judges’ Court, Chittagong
📞 01746-022550
#যৌতুক #আইন #মামলা #বাংলাদেশ #Dowry #Law
Comments
Post a Comment